নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন

 বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির সম্পৃক্ততায় এবং সচেতন সংঘ (মুন্সিপাড়া) দিনাজপুরের ব্যবস্থাপনায় মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
২৮ আগস্ট-২০২৬ শুক্রবার সন্ধ্যায় মুন্সিপাড়া সচেতন সংঘ মিলনায়তনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন  দিনাজপুর -৩( সদর ) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম । 
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,  বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ , দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার  বকসী বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  শাহীন হোসেন,
টেবিল টেনিস  ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক (অ্যাডহক কমিটি) ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ।      
  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনায়েত হোসেন মারুফ ( বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির প্রতিনিধি )।  সভাপতিত্ব করেন  হলিল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের  পরিচালক সৈয়দ সাগীর আহমদ।
শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে  শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সচেতন সংঘর সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী সত্তম।
 
 রাফিউস সজিবের সঞ্চালনায় এ সময়  উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা যথাক্রমে  মোঃ রিয়াজুল ইসলাম সন্টু, আছলামুল রহমান মাহবুব, খন্দকার মোহাম্মদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান জুয়েল, মোঃ আব্দুর রহিম, সচেতন সংঘর সভাপতি মো: সহিদুল ইসলাম স্বপন প্রমুখ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনজুর মোরশেদ সুমন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মিজানুর রহমান পাটোয়ারে বাবু, মোঃ শামীম কবির অপু, কেবল টিভি নেটওয়ার্ক (PMN) এর মুখপাত্র মাহমুদুন্নবী নবী পলাশ, অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটি কর্তৃপক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সচেতন সংঘ'র কর্মকর্তাদের নিকট একটি টেবিল টেনিস সেট উপহার দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দুরে রাখতে হলে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
মাসব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে উদীয়মান খেলোয়াড়দের টেবিল টেনিসের আধুনিক কলাকৌশল শেখানো হবে।

Tag
আরও খবর