গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কে গাইবান্ধাগামী একটি মাল বোঝাই ট্রাক একই দিকে চলমান মোটর সাইকেলকে চাপা দিলে আরোহীরা ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহত আরও ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১ লা মে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা ব্রীজের পাশেই এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান একটি মোটরসাইকেলে ৪ জন ও অন্য একটি মোটর সাইকেলে ২ জন ছিলেন।
নিহত শ্রাবন (১৮) শ্যামপুর আমতলা গ্রামের সাদা মিয়ার ছেলে, অপর জন হলেন বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক (১৭)।
আহত দুজন হলেন বাদে মহিপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত(২২) ও বিষ্ণপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।
আহত এবং নিহত সকলেই পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
৪৪ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬১ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৬ দিন ৫৬ মিনিট আগে
৯২ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬৭ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
২২২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
২৬৪ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে