গাইবান্ধায় পুলিশ সুপারের (এসপি) বাংলো থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের স্টেশন রোডে অবস্থিত এসপির বাংলোর বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের নায়েক হাবিবুর রহমান পুলিশ সুপারের বাসভবনে কর্তব্যরত ছিলেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। মোবাইল ফোনে নাজমুল হুদা জানান, হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী জেলায়। তিনি বলেন, দুপুরে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলেন হাবিবুর। এসময় স্ত্রীর সঙ্গে মনমালিন্য বা কথা কাটাকাটির এক পর্যায়ে বাথরুমে ঢুকে আত্মহত্যা করেন তিনি।
ওসি বলেন, তার পরিবারের সদস্যরা গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৮২ দিন ৩৬ মিনিট আগে
১৩৬ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭৮ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭৮ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
১৭৯ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
২২২ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে