গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর  হামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে জমি নিয়ে বিরোধ এবং মেয়েকে উত্ত্যক্তের ঘটনার জেরে এক বৃদ্ধ দম্পতির উপর হামলা চালিয়ে গুরুতর জখম ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, কঞ্চিবাড়ি এলাকার মোঃ আব্দুল কাদের মিয়া (৭৪)এর মেয়ে মোছাঃ লাকি বেগমকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আসামীদের সাথে তাদের দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলছিল। এর জের ধরে আসামীরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

এরই জেরে গত ১৬ আগস্ট বিকাল আনুমানিক ৩ টার দিকে ২নং আসামী আতিকুর রহমান (৩২) কাদের মিয়ার বাড়ির পাশে আমন ধানের চারা রোপণকৃত জমিতে আইল কেটে টেমাই বসাচ্ছিলেন। এতে বাধা দিলে আসামী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কাদের মিয়ার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে, কাদের মিয়া ও তার স্ত্রী মোছাঃ নুরুজ্জাহান বেগমকে এলোপাতাড়ি মারপিট করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়, আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় কাদের মিয়াকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় তার ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আব্দুল কাদের মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও খবর