কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সর্বপ্রথম মহিলা মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন।

গত ২৫ শে মে ( বৃহস্পতিবার ) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ই ভি এম এর মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে এই প্রথম বার নারী মেয়র নির্বাচিত হলেন গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।


অপরদিকে নৌকার প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খানের সাথে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজয় নিয়ে ঘরে ফিরেন মা ও ছেলে। নানান অভিযোগ সহ ক্লান্তিকর পরিস্থিতিতে ,নিজের প্রার্থীতা বাতিলের পরও মাকে মাঠে নামিয়ে ছিলেন জাহাঙ্গীর আলম। সংকটপূর্ণ এই সময়ে তিনি রাজনীতির দুর্দান্ত বীচক্ষনতা দেখিয়ে নিজের মেধার পরিচয় দিয়েছেন বলে গণমাধ্যমে জানান নগরবাসী।


বেশ কয়েকজন নগরবাসী বলেন, দল মত নির্বিশেষে মানুষ জায়েদা খাতুন কে ভোট দিয়েছে এবং বিজয় লাভ করেছে। তাই বিভাজন দূর করে নগর সেবায় পুনরায় মায়ের সাথে আবদ্ধ হবেন এমনটাই আশা আমাদের। নগরের সিনিয়র নেতা বলেন, বাংলাদেশ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যার নজির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেখিয়ে দিয়েছেন। নির্বাচন থেকে জনপ্রতিনিধিদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা টাকা নয়, ভালোবাসা ও জনপ্রিয়তাই জনপ্রতিনিধির মূল লক্ষ্য।


জায়েদা খাতুন তার ছেলে জাহাঙ্গীর আলম কে পরামর্শ দিয়ে বলেন, প্রতিশোধ নয়, বিভাজন দূর করে সকলের দোয়া নিয়ে নগরের যে সকল অসমাপ্ত উন্নয়নমূলক কাজ রয়েছে সে সকল কাজ সমাপ্ত করে এগিয়ে যাওয়াই আমাদের প্রধান ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন মানুষ যে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন তার যথাযথ ভুমিকা পালন করতে হবে। কোন অবস্থাতে যেন জনগণ আমাদের ভুল না-বুঝে, এবং আমরা যেন তাদেরকে সেবা থেকে বঞ্চিত না করি। নগর মাতা জায়েদা খাতুন আরো বলেন মা এবং ছেলে একসাথে মিলে যেন গাজীপুরের মাটি ও মানুষের সেবা করতে পারি গাজীপুরের উন্নয়ন করতে পারি তার চেষ্টা অব্যাহত থাকবে। 


আরও খবর