কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে গাছিদের উৎসাহ দিতে কৃষি প্রণোদনা ও গাছ কাটার উপকরণ বিতরণ

খেজুর গুড়ের যশোর জেলার প্রাণ অভয়নগরে খেজুর গাছি সম্মেলন ২০২৩ উপলক্ষে ১০০ জন গাছিকে কৃষি প্রণোদনা, ৩৪ জন গাছিকে খেজুর গাছ কাটার উপকরণ, আগত সকল গাছির রেজিস্ট্রেশন ও ডাটাবেজ তৈরি করে সকলকে উতসাহ দেয়ার জন্য গেঞ্জি ও ক্যাপ বিতরণ করা হয়েছে । "


যশোরের যশ খেজুরের রস" প্রচলিত প্রবাদকে ধরে রাখতে এ গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে গত ১১ নভেম্বর অভয়নগর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার  গাছিদের মাঝে প্রণোদনা হস্তান্তরের মাধ্যমে উতসাহ প্রদান করেন এবং গাছিদের সম্মান দিয়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন ।


জেলা থেকে আগত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মহোদয়ও সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অভয়নগরের সম্মানিত সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সুধীমহল, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ গাছিদের পাশে থাকার আশ্বাস দেন। অভয়নগরের লুপ্তপ্রায় ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রকৃত গাছির ডেটাবেজ করে তাদের পাশে থেকে খাটি খেজুরের গুড় তৈরি ও বাজারজাতকরণে অনলাইন ও অফলাইন বিক্রয়কেন্দ্র নিশ্চিতকরণে আশ্বাস দেওয়া হয়।

প্রণোদনদ ও কৃষি উপকরণ পেয়ে গাছিরা একাজে আরো উৎসাহ পায়।



Tag
আরও খবর