কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়ন ৪,৫ ও ৭ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ৪,৫ ও ৭ ওয়ার্ড  আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ নভেম্বর)বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আজহারুল ইসলাম মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন পাড়, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দেবনাথ, মশিয়ার রহমান, গাজীউর রহমান, নিমাই চান্দ্র প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিত্বে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্ব-স্ব ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ কুপনধারীদের মতামতের ভিত্তিতে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড মোঃ আমিনউদ্দীন সভাপতি ও মোঃ হজরত মোল্যা সম্পাদক, ৫নং ওয়ার্ড আব্দুল হোসেন সভাপতি ও মোঃ আব্দুস সালাম সম্পাদক, ও ৭ নং ওয়ার্ড মোঃ আব্দুল কাদের মোড়ল সভাপতি ও মোঃ সাঈদুল হোসেন সম্পাদক নির্বাচিত হয়। অধিবেশনে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিতদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Tag
আরও খবর