কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কয়েকজন শিক্ষার্থী

জয়পুরহাট সরকারি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীরা গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে' চ্যাপম্যান অফ দ্য হিউম্যানিটি' নামে একটি ফেসবুক পেজ খোলেন শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান সাম্য। মূলত মানবিক কাজের একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম এটি। এ কাজে বিভিন্নভাবে সহযোগীতা করছে তার  বন্ধু নাবিল, মোনাফ, মনির মাহিসহ অন্যান্যরা। 

তারা সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে মানবিক কাজ করতে উৎসাহিত করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব মানুষের জন্য কিছু করা। 

এরই ধারাবাহিকতায় হাতখরচের টাকা জমিয়ে এবং নিকটতম আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকার অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।  

এ সময় তারা মানবতার এই যাত্রায় তাদের  সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা জানায়।

আরও খবর