কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় জমি অধিগ্রহণ জটিলতায় মডেল মসজিদ নির্মাণে অনিশ্চয়তা

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি:


জমি অধিগ্রহণের জটিলতায় খুলনার কয়রা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে কয়রায় মসজিদটির নির্মাণকাজ শেষ হওয়ায় কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের তিন বছর পরও ১৬ শতক জমি অধিগ্রহণ করতে না পারায় এই মসজিদের নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। এ অবস্থায় নির্মাণকাজ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে নির্মাণ শেষ করা নিয়ে সংকট আরও ঘনীভূত হয়েছে।


খুলনা গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, চার বছর আগে কয়রা উপজেলা সদরের তিন রাস্তার মোড়সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৪৬ শতক জমির ওপর মসজিদটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ১৩ কোটি ১২ লাখ ৩১ হাজার টাকা। ২০১৯ সালের ১৯ মে নির্মাণকাজ বাস্তবায়নের জন্য মধু ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে বালু ভরাট ও পাইলিংয়ের কাজ করে। কিন্তু নকশা অনুযায়ী মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জমির পশ্চিমাংশে জমি কম থাকায় বিপত্তি বাধে। সেই থেকে ১৬ শতক জমি অধিগ্রহণের জন্য ৪ বছর ধরে আটকে আছে নির্মাণকাজ।  


ঠিকাদারি প্রতিষ্ঠান মধু ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম মধু এ প্রতিবেদককে বলেন, ‘২০১৯ সালে কার্যাদেশ পাওয়ার পর এক মাসের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে মসজিদের কাজ শুরু করেছিলাম। সেখানকার নিচু জমি ভরাট করে পাইলিংও রেডি করেছিলাম। এরপর মূল ভবনের কাজ শুরু করতে যেয়ে দেখা যায়, নকশার সঙ্গে পশ্চিম দিকের জমি কম। সেই থেকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে কাজ বন্ধ। সেখানে আমার অনেক টাকা বিনিয়োগ হয়েছে। বিগত সময়ের চেয়ে বর্তমানে মালামালের দাম বেশি। প্রস্তাবিত মূল্য বাড়ানো না হলে আর কাজ করা সম্ভব নয়।’


কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রহমান বলেন, নির্মাণকাজ পুনরায় এগিয়ে নিতে নিয়মিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাকে জানানো হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই ভূমি জটিলতা শেষ করে কাজ পুনরায় শুরু করা সম্ভব হবে।


খুলনা গণপূর্ত বিভাগ-২ এর উপসহকারি প্রকৌশলী আবুল হাসান বলেন, জমি সংক্রান্ত জটিলতার কারণে বিলম্ব হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমি অধিকরনের ছাড় পত্র দিলেই সব প্রতিবন্ধকতার সমাধান করে দ্রুতই নির্মাণ কাজ শেষ করা হবে।

Tag
আরও খবর