কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধর্ষণ চেষ্টা ও জীবন নাশের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত হড্ডা গ্রামে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভিকটিমের স্বামী সবুজ মোল্লা । মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ বলেন গত০৩/১০/২০২৪খ্রিঃ তারিখ বৃহস্পতিবার খুলনা শহরে আমার ব্যাক্তিগত কাজে অবস্থান করাকালীন দুপুর অনুমান ১১.৫০ ঘটিকার সময় আমার পূর্ব পরিচিত রবিউল ইসলাম মোবা-০১৭০৬-৮০৬৫৬৫ থেকে আমাকে ফোন দিয়ে বলে যে, তুই কোথায়। তখন আমি বলি যে, আমি খুলনায় আছি। তখন সে বলে ভাটায় কাজে যাওয়ার জন্য তোর সাথে আমার কথা আছে তুই কবে বাড়ি আসবি। তখন আমি তাকে বলি আমার ২/১ দিন দেরি হবে। তখন সে বলে আমার কাছ থেকে যে, ১০,০০০/- (দশ হাজার) টাকা নিয়েছিস যদি ভাটায় না জাস তাহলে উক্ত টাকা ফেরত দিস। তখন আমি তারে বলি। বাড়ি এসে তোর সাথে বসে ভাটায় যাবো কিনা বা টাকা ফেরত দেবো কিনা না সে বিষয়ে বসে সিদ্ধান্ত নেবো। 


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন একই তারিখ দুপুর অনুমান ১৩.৫০ ঘটিকার সময় আমার স্ত্রী বাড়িতে ঘরে দরজা চেপে দিয়ে ঘুমিয়ে ছিলো এবং বাড়ির সামনে উঠানে আমার দুই মেয়ে আলিফা (১০), আরিয়া (০৬) খেলা করছিলো। তখন উক্ত রবিউলআমার বাড়িতে আসিয়া আমার মেয়েদের বলে তোমার আম্মু কোথায়? তখন আমার মেয়ে আলিফা বলে আমার আম্মু ঘুমায়। তখন রবিউল ঘরের দরজার সামনে গিয়ে দরজায় টোক্কা মারেও পানি চায়। তখন আমার স্ত্রী ঝরনা খাতুন (২৫) ঘুম চোখে বলে আমার বড় কন্যাকে পানি দিতে বলিলে আমার মেয়ে পানি দেওয়ার জন্য ঘরের ভেতরে প্রবেশ করলে উক্ত ব্যক্তি আমার মেয়ের সঙ্গে আমার ঘরের ভেতরে প্রবেশ করে আমার ছোট মেয়েও ঘরে প্রবেশ করে। পানি দেওয়ার জন্য আমার বড় মেয়ে কলসিতে পানি আনতে গেলে রবিউল আমার স্ত্রীকে হাত ধরে টান দেয় এবং কোন কথা না বলার জন্য ভয় দেখিয়ে আমার স্ত্রীকে জোর করে পাজাকোলা করে পাশের খাটের উপরে নিয়ে আমার স্ত্রীর সাথে জোর পূর্বক ধর্ষণ করার জন্য ধস্তাধস্তি করতে থাকে। তখন আমার বড় মেয়ে আলিফা চিৎকার করে এবং ছোট মেয়ে কান্নাকাটি করতে থাকিলে চেঁচামেচির আওয়াজ শুনে আমার প্রতিবেশী খানজাহান আলীর স্ত্রী এগিয়ে আসলে রবিউল চলে যায়। চলে যাওয়ার সময় হুমকি দিয়া বলেছে যে যদি এই বিষয়টি কোথাও জানাস তাহলে পরিবারসহ জীবনে শেষ করে দিব। সংবাদ সম্মেলনের মাধ্যমে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার বিচার চাই এবং পরিবারসহ আমাকে জীবন নাশের হুমকি ধামকি যাতে না দিতে পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর