কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচর উপজেলায় ১নং গোবরিয়া আবদুল্লাপুর স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে।


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে  স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।বুধবার(২ আগষ্ট)কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: শাকিল আহমেদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.মো:শরিফ  শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মোঃশরিফ এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: শাকিল আহমেদ আরও বক্তব্য রাখেন ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: বাদল মিয়া মেম্বার ৮নং ওয়ার্ড।শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.মো: শরিফ বলেন, এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী সাপ্তাহে পাঁচ দিন ২০০ মিলি দুধের প্যাকেট পাবে।

এতে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা খুশি ও আনন্দিত। 

Tag
আরও খবর