কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্ব পাড়া এলাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুরে লক্ষ্মীপুর পূর্ব পাড়া, আঃ আউয়াল ভূইয়ার বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। ১৩ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনিসুজ্জামান। মূলত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের কৌশল নির্ধারণই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান বৈঠকে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অপরিহার্য। তিনি জানান, শিক্ষা অফিস নিয়মিত বিদ্যালয় মনিটরিং করছে এবং শিক্ষকদের উপস্থিতিও নিশ্চিত করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ তার বক্তব্যে শিক্ষার হার বৃদ্ধি ও মান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি অভিভাবকদের আহ্বান জানান যেন, তারা তাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান এবং বাড়ির পরিবেশকে শিক্ষাবান্ধব করে তোলেন। প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ মিয়া, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মস্তুফা কামাল কাজল,১৩ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম সহ সহকারী শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক বৃন্দ। বৈঠকে উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিক শিক্ষার বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে না আসা, পাঠ্যবইয়ের বাইরে সৃজনশীল শিক্ষার অভাব এবং অর্থনৈতিক টানাপড়েনের কারণে অনেক শিক্ষার্থীর মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আরও খবর