কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.বি.এম. বদরুল আলম মুর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মাদ আবদুল মালেক। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ বাবুল নিজামী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। এ সময় শিক্ষার্থীরা মাদককে না বলা এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার করে।
আরও খবর