কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে বিএনপি'র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়চারা বাজারে বিএনপি'র আঞ্চলিক কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. মশিউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি'র সদস্য ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন খান শাহজাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মহসিন রানা বাদলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক মো. শামসু মিয়া, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি মো. নয়ন মিয়া, সাধারণ সম্পাদক রফিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান (সাজু), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রকিব মোমেন, সাধারণ সম্পাদক পলাশ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম আহবায়ক মো. আল আমিন (সোহেল), ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান ইকবাল ও ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রবিন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা'র সভাপতি মো. ইদ্রিস আলী।

আরও খবর