কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন র‌্যালি বের হয়, যা উপজেলা ও পৌর প্রশাসক, সাবিহা ফাতেমাতুজ জোহরা’র নেতৃত্বে আয়োজিত হয়। পরবর্তীতে হাত ধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার, মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সাবিহা ফাতেমাতুজ-জোহরা। সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. সোলায়মান স্বাগত ভাষণ দেন।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকী, এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়, যা রোগ প্রতিরোধে সহায়ক।

আরও খবর