কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কুলিয়ারচর উপজেলা শাখা সমন্বয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শাখা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। 

মো. আরিফুল ইসলামকে প্রধান সমন্বয়কারী এবং মো. পারভেজ মিয়া, তোফাজ্জল হোসেন তপু, মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান এই ৪ জনকে যুগ্ম সমন্বয়কারী করে ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন এর স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন, সদস্য: মো. ফখর উদ্দিন মোবারক, মো. রাজিব মিয়া, মো. জিল্লুর রহমান, মোছা. তানজিনা আক্তার, মাহমুদুল হক শামীম, প্রিন্স আসিফ ইকবাল, মো. অমিত হাসান, সাইফুল ইসলাম, মো. অনিক হোসেন, মো. সালাউদ্দিন, আফরোজা মানিয়া, সুমাইয়া আক্তার আঁখি, মো. শেখ ফরিদ, মো. ওলি উল্লাহ, মো. মোজাম্মেল হক, মো. রাইসুল আলম, তিতাস চন্দ্র দাস, মুহাম্মদ আলী, মো. হাফিজ উদ্দিন, মো. আব্দুল হাসিম, মো. নাজিম উদ্দিন, মো. টেনা মিয়া, মো. মিলন মিয়া, মো. হাসান, মো. আক্কাস মিয়া, আবু ছিদ্দিক। আগামী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত উক্ত সমন্বয় কমিটি অনুমোদন কথা হয়।

নবগঠিত কুলিয়ারচর উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটি এর কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সকল বিভাগ, জেলা- উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বুধবার ০১ অক্টোবর বিকেলে কুলিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহীদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ'র গ্রামের বাড়ি উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামে তার কবর জিরায়তের মাধ্যমে নবগঠিত উপজেলা এনসিপি কমিটির কার্যকম শুরু হয়। 

পরে উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর সাথে সৌজন্যসাক্ষাৎ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলিয়ারচর উপজেলা শাখা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। 

আরও খবর