কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

‎পুলিশ পরিদর্শক (ওসি) পদে পদোন্নতি পেলেন হোসেনপুরের কৃতি সন্তান চন্দন


‎

‎বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য, পিবিআইতে কর্মরত এসআই (নিরস্ত্র) কুতুব উদ্দিন আহমেদ চন্দন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর/ওসি) পদে পদোন্নতি লাভ করেছেন।

‎

‎ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের এই কৃতি সন্তানের সাফল্যে পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার।

‎

‎প্রয়াত সিদ্দিক হোসেন এর সন্তান কুতুব উদ্দিন আহমেদ চন্দন ছোটবেলা থেকেই সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠা একজন মানুষ। জন্মভূমি সাহেবের চরসহ যাঁরা তাকে কাছ থেকে চেনেন, সবাই তাকে একজন সহজ-সরল, বিনয়ী, পরোপকারী ও দায়িত্ববান মানুষ হিসেবেই জানেন। ক্ষমতার অহংকার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তার চরিত্রের সবচেয়ে বড় পরিচয়।

‎

‎পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে একের পর এক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে এসেছেন। অপরাধ দমন, তদন্ত কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় তার অবদান সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও প্রশংসিত। মানবিক আচরণ, শৃঙ্খলাবোধ ও দায়িত্বপরায়ণতার কারণে তিনি দ্রুত আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

‎

‎তার এই পদোন্নতি শুধু ব্যক্তিগত সাফল্য নয় এটি সাহেবের চর গ্রামের তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। একজন গ্রামীণ পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে উন্নীত হওয়া যে সম্ভব কুতুব উদ্দিন আহমেদ চন্দন তার উজ্জ্বল প্রমাণ।

‎

‎প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার মোট ১৫৩ জন কর্মকর্তা পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই গুরুত্বপূর্ণ পদোন্নতির আদেশ জারি করা হয়।

‎রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়, যা সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। প্রজ্ঞাপন অনুযায়ী,

‎নিরস্ত্র পুলিশ শাখা থেকে ১০০ জন এসআই,

‎সশস্ত্র পুলিশ শাখা থেকে ৪৭ জন এসআই এবং

‎ট্রাফিক/শহর ও যানবাহন শাখা থেকে ৬ জন সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

‎এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন দায়িত্বে থেকেও কুতুব উদ্দিন আহমেদ চন্দন আগের মতোই সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং নিজ এলাকা ও পরিবারের মুখ উজ্জ্বল করবেন।

‎

আরও খবর