কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)'র অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলার আওতাধীন কুলিয়ারচর উপজেলা শাখার ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 

শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাহফুজুর রহমান ও সদস্য সচিব জুবায়ের আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

মো. মাহমুদুল হক শামীমকে আহবায়ক করে এবং সদস্য সচিব প্রিন্স আসিফ ইকবাল, মুখ্য সংগঠক মো. রাব্বি হাসান সহ ৬৭ জনের আহবায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

এ সময় মাহমুদুল হক শামীম বলেন আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে সততার সাথে কাজ করবো। আমি যেনো আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এ জন্য আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাকে কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক করায় আমি কেন্দ্রীয় কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবাই কে আমি ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় সদস্য সচিব প্রিন্স আসিফ ইকবাল বলেন আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি কুলিয়ারচর উপজেলা শাখার যুব শক্তির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আমার জায়গা থেকে সর্ব শক্তি দিয়ে আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং বিশেষ ভাবে ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যাদের ভালোবাসার প্রতিফলন হিসেবে আজকে আমি এই পদে নির্বাচিত হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেনো সব সময় সংগঠনের জন্য সফল ভাবে, সততার সাথে কাজ করতে পারি সকলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারি। আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

কমিটির অন্যান্য সদস্যরা হলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি খন্দকার, যুগ্ম আহ্বায়ক মাসুদ খালেক, ইমরান, মোকারম আহমেদ, সালমান আলম, ইব্রাহিম খলিল, মোঃ উবায়দুল্লাহ, মোহাম্মদ সুমন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশাব উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আলী সিফাত, মোছাঃ আঁখি আক্তার, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোছাঃ জেনিফা আক্তার, যুগ্ম সদস্য সচিব সুজন বিশ্বাস, আরমান মিয়া, আবদুল্লাহ।

সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক স্বপ্নীল আহমেদ, সংগঠক সানজিদ খান, মোঃ নেমান মিয়া, মোঃ সাকিব মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোঃ রাকিব মিয়া, নাফিজ উদ্দিন, আনিসুর রহমান, মোঃ উজ্জ্বল মিয়া, আব্দুল্লাহ, মোঃ সেলিম মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ রুবেল মিয়া, জুনায়েদ আহম্মেদ, হাবিবুর রহমান, মোকারম আহম্মেদ, মিন্টু মিয়া, সুমন মিয়া, তৌফিক মিয়া, মোঃ সাইফুল মিয়া, জুনায়েদ খান, সুমন মিয়া, মোঃ জুম্মন মিয়া, মোঃ আফির উদ্দিন, মোঃ সোহেল মিয়া, রোকন উদ্দিন, রাসেল মিয়া, জয় বমর্ন, নাইম মিয়া, সাব্বির মিয়া, রিজন মিয়া, সিয়াম মিয়া, আজিজুল হক, আহসান, হামিম, উবায়দুল্লাহ, রায়জিদ মিয়া, মেরাজ মিয়া, খায়রুল মিয়া, সামিউল মিয়া, নূর আলম, জিদ্দনী, সাকিব আল হাসান, রতন মিয়া, রাসেল মিয়া, টুটুল মিয়া, রবিন মিয়া, বাবুল মিয়া।

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার (মুখ্য সংগঠক) মোঃ আলীমুল হক এর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। 

আরও খবর