কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নে এলজিইডির অর্থায়নে বাস্তবায়নাধীন লক্ষ্মীপুর-পিরিজপুর পাকা সড়কের দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) মোড় থেকে পূর্ব গোবরিয়া ইশাতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা পর্যন্ত রাস্তা নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণের দায়িত্ব পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনূস অ্যান্ড ব্রাদার্স।


প্রকল্পটির কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ও ভিটাবালু ব্যবহারের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

গত ১৭ জুলাই এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মের ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা এলজিইডি অফিস কাজ সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে কিছুদিন পার না হতেই পুনরায় একই ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করায় সরকারি অর্থের চরম অপচয় ও প্রকল্পের স্থায়িত্ব নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সড়কটির নির্মাণকাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, পাথর ও বালুর মিশ্রণে যে মান বজায় রাখার কথা ছিল, তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. লোকমান হোসাইন জয় সহ সচেতন নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় এই অনিয়মের প্রমাণসহ প্রতিবাদলিপি প্রকাশ করেছেন। তাদের ভাষ্যমতে, জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত এই সড়ক যদি কয়েক মাসেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, তবে এই উন্নয়ন কাজের কোনো যৌক্তিকতা থাকে না। তারা বলছেন, আমরা কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই প্রতিবাদ করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি এর আগেও বিভিন্ন প্রকল্পের কাজ পেয়ে একই ধরনের অনিয়ম করেছে বলে অভিযোগ রয়েছে, যা তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আলী জিন্নাহ দাবি করেছেন যে, তারা নিম্নমানের বালু সরিয়ে মানসম্মত বালু ব্যবহারের নির্দেশ দিয়েছেন, কিন্তু বাস্তবে কাজের গুণগত মানের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের তদারকি সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বারবার একই ধরনের অনিয়ম করার সাহস পায়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে। 

যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে দায়সারা নির্দেশনায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এলাকাবাসী এখন কেবল মৌখিক আশ্বাস নয়, বরং কাজের গুণগত মান নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর ও সরেজমিন তদারকি দাবি করেছেন।

পরিকল্পনা মাফিক টেকসই অবকাঠামো নির্মাণের বদলে এ ধরনের অনিয়ম ও খামখেয়ালিপনা গ্রামীণ জনপদের যাতায়াত ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। সরকারি অর্থের অপচয় রোধে এবং সড়ক নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত করতে যদি এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে এই প্রকল্প ভবিষ্যতে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। উন্নয়ন কর্মকাণ্ডের নামে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই যোগসাজশ রোধে নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ  নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

আরও খবর