কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে হবে - পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক



নদী ভাঙ্গনে যে পরিমান প্রকল্প হাতে নিয়েছি যা অতীতে কোন সরকারের আমলে তা নেয়া হয়নি। আওয়ামীলীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বি করেছে তাই এসব প্রকল্প হাতে নেয়া সম্ভব হয়েছে। নদী ভাঙন হবে আমরা কাজ করে যাবো। বললেই রাতারাতি কাজ করা যাবে না। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র বেষ্টিত কাচকোল এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।



প্রতিমন্ত্রী আরো বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে নদী এখন  শুকনো মৌসুমেও ভাঙ্গে। আমরা পৃথিবীতে দুর্যোগ প্রবণ দেশের তালিকায় ৫ নাম্বারে রয়েছি। তাই প্রকৃতিগতভাবে আমরা সংকটের মাঝে রয়েছি। তারপরও আমরা সকল প্রকল্প চলমান রেখেছি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। না হলে উন্নয়নের গতি থেমে যাবে। 



তিনি আজ চিলমারীর কাচকোল নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে তিনি স্পিডবোট যোগে তিনটার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ কুড়িগ্রামের রৌমার-রাজিবপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।



আরও খবর