কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক



কুড়িগ্রামের উলিপুরে একটি বিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ। অফিস সহায়কের দুই বছর ধরে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবক এবং এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের প্রথমের দিকে অফিস সহায়ক পদে যোগদান করেন নজরুল ইসলাম। ওই বছরের নভেম্বর মাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি হন নজরুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম ও অফিস সহায়ক নজরুল আপন মামা-ভাগিনা। এরপর থেকে অফিস সহায়ক হিসাবে সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে তিনি বিদ্যালয়ের আসা বন্ধ করে দেন। অফিস সহায়ক দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম বিষয়টি গোপন রেখে ভাগিনা নজরুল ইসলামের হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দিয়ে আসছেন। এবং বেতন ভাতা উত্তোলন করতে সহায়তা করে আসছেন। 
এ ঘটনায় বিদ্যালয়ের জমি দাতা ও শিক্ষার্থী অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি তদন্ত করতে যান।
সরেজমিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের অফিস সহায়ক নজরুল ইসলাম বিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষার্থীরা বলেন, নজরুল ইসলাম নামে একজন স্কুলের পিয়ন হাসিনা সরকারের পতনের পর থেকে আসেন না। শুনেছি হেড স্যার (প্রধান শিক্ষক) তার (নজরুল) মামা হয়।  
এ সময় এলাকাবাসী এনামুল হক (৭০), মাঈদুল ইসলাম(৩৮), হারুন মিয়া (৩৫) সিরাজুল ইসলাম (৪০), শাহজামাল (৩২), নান্নু মিয়া (৩২), মানিক মিয়া (৪০)সহ অনেকে বলেন, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিনত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্বীয়-স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশ্য প্রহরীসহ এই প্রতিষ্ঠানে ৬ জন কর্মরত আছেন। এছাড়া ছাত্রলীগের সভাপতি ও অফিস সহায়ক নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পলাতক এবং বিদ্যালয়ে অনুপস্থিত। অথচ প্রধান শিক্ষক তার ভাগিনাকে বাঁচাতে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিচ্ছেন এবং প্রত্যেক মাসের বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। এদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। এখন কিছুদিন থেকে আসেন না।
অভিযোগকারী ও বিদ্যালয়ের জমি দাতা এবং শিক্ষার্থী অভিভাবক শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না আসা ও অবৈধ ভাবে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করার সু-বিচারের আশায় মাধ্যমিক অফিসে লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম জানান, অফিস সহায়ক নজরুল ইসলাম বিদ্যালয়ে নিয়মিত আসতেন। তবে চলতি নভেম্বর মাসেই তিনি অনুপস্থিত। কি কারনে অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদন দেখতে চাইলে তিনি বলেন, আবেদনের কপি বাড়িতে রয়েছে। প্রতিষ্ঠানে ৬ জন আত্বীয়-স্বজন কর্মরত আছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ ) সাজ্জাদ হোসেন অভিযোগ পেয়ে তদন্তের যাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তকালীন সময়ে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনপুস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনি কোনো মন্তব্য করা উচিত হবে না। তবে তদন্তের বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে যথাযথা ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।#



আরও খবর