কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

কুড়িগ্রামে ভাঙ্গন কবলিত এলাকার ভাঙ্গন রোধে চলমান কাজ পরিদর্শনে পাউবোর মহাপরিচালক



কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙ্গন কবলিত এলাকা ও ভাঙ্গন রোধে চলমান কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বজলুর রশিদ। 


মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালীন তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম রিজিওন এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক ভুইয়া, রংপুর সার্কেলের-১ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ।


পরিদর্শন শেষে সদর উপজেলার ধরলা নদীর মোগলবাসা ঘাটে তিস্তার চলমান ভাঙ্গনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বজলুর রশিদ জানান, ইমারজেন্সি ওয়ার্কের ফান্ড দিয়ে স্থায়ীভাবে তিস্তার ব্যাপক ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। তবুও আমরা ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তা নিয়ে ভালো স্টাডি হয়েছে, সরকারের বিবেচনায় আছে। সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা ব্যাক্ত করেন তিনি।


এসময় তিনি আরো বলেন, কুড়িগ্রামে নদ-নদীর ভাঙ্গন রোধে ১৩টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পের পাশাপাশি ভাঙ্গন কবলিত এলাকায় আপদকালীন কাজও করা হচ্ছে। এছাড়া কাজে উৎসাহ দিতেই এলাকা পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি। 



আরও খবর