কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

পুলিশের সহায়তায় কুড়িগ্রামে সাত মাসের শিশু ফিরে পেল মায়ের কোল



কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৭ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজামান। এর আগে গতকাল সোমবার রাতে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে শিশুটিকে।  



পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর থানাধীন উত্তর আপুয়ারখাতা এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক কলহের কারনে স্বামী তার ৭ মাসের দুধের শিশুকে নিজ বাড়ীতে রেখে স্ত্রীকে বাড়ী থেকে বের করে দেয়। 



পরে স্ত্রী পারিবারিক ভাবে একাধিক লোকজনের মাধ্যমে দুধের শিশুকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দারস্থ হন। পরে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ২ ঘন্টার মধ্যে ৭ মাসের দুধের শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিযেছে।



উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজামান বলেন, অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ্যে শিশুটিকে তার বাবার কাছ থেকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 



আরও খবর