কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার  ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার  সকালে কুড়িগ্রাম শেখ রাসেল  অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এর সহ-সভাপতি সুবল ঘোষ। 


যুব ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জয়ন্ত রায় এর সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান   ঐক্য পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল,    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা । সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মন, সমাজ কল্যাণ সম্পাদক দীপন বনিক আকাশ । 


প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, 


আলোচকরা বলেন সামনে নির্বাচন এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । কেননা নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে । এক্ষেত্রে যুব ঐক্য পরিষদ  এক্যবদ্ধ থাকলে এসব ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব  ।


আরও খবর