কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে রিটায়ার্ড আর্মড ফোর্সেস সোলজারস্ ওয়েলফেয়ার সোসাইটির কমিটি পুনর্গঠিত



বাংলাদেশ রিটায়ার্ড আর্মড ফোর্সেস সোলজারস্ ওয়েলফেয়ার সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার কার্যকারী কমিটি পুনর্গঠন  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 



শনিবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল মজিদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) মেজর আব্দুস সালাম।



সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্যসহ জেলা ও উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।



সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল মজিদ সভাপতি, সার্জেন্ট মোঃ সফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি, ল্যান্স কর্পোরেল মোঃ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক, ল্যান্স কর্পোরেল মোঃ ইসমাইল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সার্জেন্ট মোঃ রহমান আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি পুনর্গঠিত  হয়।



সভায় বক্তব্যরা বলেন, সশস্ত্র বাহিনীর ন্যায় সিভিল সমাজে নিজেদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ, ভাতৃত্ববোধ ও সহমর্মিতার গুণাবলি বজায় রেখে পরস্পরের কল্যাণে কাজ করার আহবান জানান তারা।



আরও খবর