কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে বিতরণ করা হচ্ছে ১৫ হাজার ফলের চারা





কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও সামাজিক বনায়নের লক্ষ্যে প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে ফলের চারা বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ফলের চারা বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। 


অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাতীয় গোয়েন্দা সংস্থার কুড়িগ্রাম জেলার উপপরিচলাক মো. আকরাম হোসেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমাজসেবা অফিসার মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, সিনিয়র সাংবাদিক শ্যামল ভৌমিক ও হুমায়ুন কবির সূর্য, বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া প্রমুখ। এছাড়াও অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ আলোচনাসভায় বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের মধ্যে টিআর প্রকল্পের আওতায় বেলগাছা ইউনিয়ন পরিষদের ১হাজার ৮শ উপকারভোগীকে ফলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে পরিবেশ সুরক্ষায় পর্যায়ক্রমে অপর ৭টি ইউনিয়নেও গাছের চারা বিতরণ করা হবে।

আরও খবর