কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

উলিপুরে ২ লাখ ১০ হাজার টাকার গাঁজা উদ্ধার আটক ৩

কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে জুম্মাহাট কবরস্থান এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশের একটি দল। এস আই আতিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ইজি বাইক অটো চার্জার গাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা থেকে গাঁজার একটি বড় চালান উলিপুর হয়ে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে যাচ্ছে। এমন সংবাদে পুলিশ জুম্মাহাটে অবস্থান নিয়ে নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা এলাকার বানিয়াটারী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও পূর্ব গ্রাম এলাকার পনির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান(৩৫)সহ উলিপুর উপজেলার খামার দামারহাট এলাকার রোস্তম আলীর ছেলে মাসুদ (২২)কে গ্রেফতার করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে কথা হলে তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর