কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বুধবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পবিত্র গীতা থেকে পাঠ, আহ্বানী কীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল এগারোটায় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে এসে পুনরায় মন্দির প্রাঙ্গনে সমবেত হয়ে প্রসাদ গ্রহণ করেন। 


ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে শোভাযাত্রায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রান কৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায়, সহসভাপতি রবীন্দ্রনাথ রায়, মহিলা ঐক্য পরিষদের সভাপতি শিপ্রা রানী রায়, সাধারণ সম্পাদক অলকা রাণী রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের হিসাব নিরক্ষক সন্তোষ কুমার সিংহ, শিমুলবাড়ী ইউনিয়নের সভাপতি সুশীল কুমার রায় সহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও খবর