কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকে মিললো বিপুলপরিমাণ গাঁজা



কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাথরবাহী ট্রাকের পাথরের আড়াল থেকে ১ মণ ২৪ কেজি গাঁজাসহ ট্রাকচালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। 



বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই  ট্রাকে গাঁজা পরিবহনের খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী এএসপি সার্কেল অফিসের সামন থেকে ট্রাকটি আটক করা হয়। 


পরে পাথরবোঝাই ট্রাকের ভেতর থেকে ১৭টি পোটলা থেকে ১ মণ ২৪ কেজি গাঁজা উদ্ধার করে ট্রাক চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়। 



আটককৃত ট্রাকচালক বিপ­ব মিয়া রংপুরের তাজহাট এলাকার সাজু মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক দিলারা রহমান নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। 



নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম পাথরবাহী ট্রাকে ৬৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তারা থানায় একটি এজাহার দিয়েছেন। সেটি মামলার জন্য প্রক্রিয়াধীন আছে। 




আরও খবর