কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে ২৩ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ



কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরীর পাচগাছী এলাকায় বৃষ্টির পানিতে ধ্বসে যাওয়া রেল সেতু মেরামত হওয়ায় প্রায় ২৩ ঘন্টা পর আবারও স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। 



শনিবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস আলী।



এর আগে শনিবার সন্ধা ৬টার দিকে সেতুটি ক্ষতিগ্রস্থ হলেও জীবনের ঝুঁকি এড়াতে রেল যোগাযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর শনিবার রাত থেকে শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ীভাবে সেতুটি মেরামত করে রেল চলাচলের উপযোগী করে তোলা হয়।



খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর)  রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 


সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা বিড়ম্বনার শিকার হয়। 



লালমনিরহাট রেলওয়ে বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, শুক্রবার রাত থেকে পুরোদমে সেতু মেরামতের কাজ করে শনিবার সন্ধ্যার আগে কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে। 



আরও খবর