কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত



কুড়িগ্রামে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সদস্যদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 



শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের   টেরেডেস হোমস (টিডিএইচ) মিলনায়তনে দুইদিন ব্যাপি প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে অংশগ্রহন করেন কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ও স্ব-সহায়ক দলের সদস্যরা।



প্রথম দিনের  প্রশিক্ষণে প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন,  কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আলী আকবর, সিডিডির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মান্নান, কমিউনিটি ফেসিলেটর মাহামুদুল হাসান ও মিথিলা দত্ত প্রমুখ। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নিজেকে নিরাপদ রেখে কিভাবে মোকাবেলা করতে হবে প্রথম দিনের প্রশিক্ষণে তুলে ধরা হয়।  এবং আগামীকাল ভুমিকম্প, সাপে কাটা ও পানিতে ডোবা রুগীকে প্রাথমিক চিকিৎসার বিষয়ে আলোচনা করা হবে।



সিডিডির প্রজেক্ট ম্যানেজার আবু আল তারেক আহমেদ বলেন, সিডিডি ১৯৯৬ সাল থেকে  ৩৫০টিরও বেশি দেশি বিদেশি সংস্থার সাথে প্রতিবন্ধী মানুষের অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সিডিডি, সিবিএম এবং জিএফএফও'র, সহায়তায় ডাব্লিউ ডিএমসি এবং এসএইচজি সদস্যদের প্রাথমিক চিকিৎসা  ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণটির মাধ্যমে তারা যেকোনো বিপদ মোকাবেলায় এই ইউনিয়নের মানুষ উপকৃত হবে।




আরও খবর