কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

এক ঘন্টার জন্য ইউএনও হলেন ১০ম শ্রেনীর শিক্ষার্থী আকলিমা




কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ ঘন্টার জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রতীকি দায়িত্ব পালন করেছেন এন.সি.টি.এফ চাইল্ড পার্লামেন্ট মেম্বার আকলিমা খাতুন। সে উপজেলার শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। 



বৃহস্পতিবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভস প্রজেক্ট এ গার্লস টেকওভার কর্মসুচীর উদ্যোগ গ্রহণ করে। এ সময়ে এন.সি.টি.এফ চাইল্ড পার্লামেন্ট মেম্বার আকলিমা খাতুনকে আসন ছেড়ে দিয়ে পাশে বসে থাকেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান।



প্রতীকী ক্ষমতা গ্রহণ করে আকলিমা তার অনুভুতি ব্যাক্ত করে বলেন,'আজ আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এটি একদিন আমাকে এ ধরনের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালনে সাহায্য করবে।'



এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, শালমারা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল হুদা মন্ডল, সলিডারিটির ডিপুটি ডিরেক্টর আলেয়া বেগম, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকার প্রমুখ।




আরও খবর