কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

উলিপুরে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলার  উলিপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। 


২৮ জানুয়ারি রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়।মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান।


 এ সময়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে-ই-আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ হাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। 


  উল্লেখ্য, এবারে বিজ্ঞান মেলায় ১৪টি স্টল রয়েছে। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান  অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।
আরও খবর