কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

পবিত্র রমজানে বিশেষ ছাড়ে অটোরিকশা চালান উলিপুরের সাঈদুল

  পবিত্র রমজান মাস উপলক্ষে অটোরিকশার নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড় দিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের রূপারখামার গ্রামের এক অটোরিকশা চালক। ব্যাটারি চালিত তার অটোরিকশায় টাঙানো এমন একটি ব্যানার নজর কেড়েছে কুড়িগ্রাম জেলার  মানুষের। বিষয়টি সামান্য মনে হলেও এর মহত্ব অনেক বেশি। কেননা নিজের সামর্থ্য অনুযায়ী পবিত্র রমজান মাস জুড়ে সামান্য আয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া কমিয়েছেন সাঈদুল ইসলাম (৩৬) নামের এই অটোরিকশা চালক। যেখানে সার্মথ্যবান অনেকে ছাড় দেন না।
যে কেউ যাত্রী হয়ে তার অটোরিকশায় উঠে গন্তব্যে পৌঁছার পর নিদিষ্ট ভাড়ার চেয়ে তিনি কম নিচ্ছেন ৫-১০টাকা পর্যন্ত।
 বৃহস্পতিবার (১৪ মার্চ) অটোরিকশায় টাঙানো যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল হয়ে পড়েছে। তিনি অটোরিকশার টাঙানো ব্যানারে লিখেছেন, "পবিত্র রমজান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড়"। ফেসবুকের সেই ছবিতে সঞ্চয় রায় নামের একজন লিখেছেন, এইরকম মহৎ কাজ এই যুগে কে করে? রবিউল ইসলাম নামের আরও একজন লিখেছেন, “এভাবে সবাই যদি নিজের অবস্থান থেকে এগিয়ে আসে একদিন সব সম্ভব”। আসাদ নামের আর একজন লিখেছেন, “এখন আমাদের উচিৎ অটোরিকশা চালক ভাইকে ৫  টাকা বেশি বকশিস দেওয়া”। ভোরের কাগজের কুড়িগ্রাম প্রতিবেদক তৈয়বুর রহমান বলেন, রমজান মাসের প্রতি শ্রূদ্ধা ও আন্তরিকতা জানানোর জন্য ওই অটোরিকশা চালককে সঠিক ভাড়া দেয়াই হবে আমাদের কর্তব্য।  
অটোরিকশা চালক সাঈদুল ইসলামের সংসার জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে।
এ বিষয়ে কথা হলে অটোরিকশা চালক সাঈদুর ইসলাম বলেন, আমি রমজান মাসের আগে ফেসবুকে দেখেছি সৌদি আরবের একটি দোকানে রমজান উপলক্ষে কেনাকাটা করলে ৪০% ছাড় দিচ্ছে। এটা দেখে চিন্তা করলাম, আমি আসলে রমজান মাসে মানুষের জন্য কি করতে পারি? আমার তো আর কোন সামর্থ্য নাই, তাই যেহেতু আমার একটি অটোরিকশা আছে তাহলে অটোরিকশার যাত্রীদের জন্যে ছাড়ের ব্যবস্থা করি। এ চিন্তা থেকে আসলে আমার এটা করা। আমার এই ছাড় যাত্রীদের জন্য পুরো রমজান মাস জুড়েই থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আগে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকুরী করতাম। পরে বাড়িতে এসে গত ১০-১২ বছর থেকে অটোরিকশা চালাই। এই অটোরিকশা চালিয়ে সংসার চলে আমার। 
আমার এই ছাড়ের বিষয়টি দেখে অন্যান্য অটোরিকশা চালকরা  কিছু বললেও তবে আমি কিছু মনে করছি না। আমি অটোটি চালাচ্ছি, চিলমারী উপজেলা হতে কুড়িগ্রাম, উলিপুর ও রাজারহাট রোডে। যেমন উলিপুর থেকে জনপ্রতি কুড়িগ্রাম ৩০টাকা ভাড়া, আর আমি বর্তমানে ভাড়া নিচ্ছি ২০-২৫ টাকা। 
তার মহানুভবতায় এলাকাবাসী গর্বিত। সবাই এভাবে এগিয়ে আসলে সমাজ এগিয়ে যাবে। 
###
আরও খবর