বিশ্ব এ্যাজমা দিবস উপলক্ষে রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে এনসিডি কমিউনিটি হাসপাতালে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ মে) দুপুরে বেক্সিমকো ফার্মার সহযোগিতায় এনসিডি কমিউনিটি হাসপাতাল কুড়িগ্রাম এর আয়োজনে সচেতনতামূলক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এ্যাজমা কি, এ্যাজমা হলে করনীয়, এবং এর প্রতিকার,চিকিৎসা ও জীবন ব্যবস্থা সম্পর্কে প্রধান আলোচক হিসেবে বিশদভাবে আলোচনা করেন, বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরী সোসাইটির ইসি মেম্বার ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় ইউ. কে’র স্টেকহোল্ডার এনগেজমেন্ট চ্যাম্পিয়ন রেসপাইরি এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ অজয় কুমার রায়।
এসময় কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আরিফুর রহমান , বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মোত্তালেব সরকার আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার সারাবিশ্বে বিশ্ব এ্যাজমা দিবস হিসেবে পালন করা হয়।
৫ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে