কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্রুনাইয়ের সুলতানের উপহার



কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার চরের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্রুনাই সুলতানের দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামাগ্রীর মধ্যে ছিল জুতা ও তৈরি পোষাক।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চড় হাওড়-বাওড় শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়ার বরাদ্দ দেয়া জুতা ও পোশাক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করে আন্তর্জাতিক বেসরকারীদাতা ও উন্নয়নসংস্থা মুসলম এইড ও ইএসডিও।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম এইড-ই উকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কোঅর্ডিনেটর-এডুকেশন মোঃ শাহওয়ালিউল্লাহ, ইএসডিও সিবিএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।


উল্লেখ্য, গত ১৫-১৭ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকীয়া তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১৬০জোড়া জুতা ও পোশাক বরাদ্দ করেন।


সুলতানের সফরের সময় ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার উপহার সামগ্রী গ্রহণ করেন। পরে ২-৬ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের উপহার বিতরণে সহায়তা করার জন্য মুসলিম এইড-ইউকে বাংলাদেশ’র কান্ট্রি অফিসকে অনুরোধ জানান।


এই পরিপ্রেক্ষিতে মুসলিম এইড- ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি ডিরেক্টর জেনির খায়ের ও হেড অবস্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রধান মোঃ আব্দুর রহিম ঢাকার ব্রুনাই দারুস সালামের হাই কমিশন অফিসে যান এবং সহযোগীতার আশ্বাস দেন। এ সময় তারা ১৬০ জোড়া জুতা ও পোশাক গ্রহণ করেন। উক্ত জুতা ও পোশাক ঢাকা, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হয়। 


আরও খবর