কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

ফুলবাড়ীতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশ্নপত্র দিয়ে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ণ পরীক্ষা নেয়ার অভিযোগ




কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবীকারী  উপজেলার মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আমিনুল ইসলাম মিয়ার  (ইনডেক্স নং- ২০০৬৫২৮) বিরুদ্ধে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশ্নপত্র দিয়ে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ণ পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রার প্রকৃত সুপার  শাহনুর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসাবে কর্মরত থাকার পরও আমিনুল ইসলাম মিয়া দীর্ঘদিন থেকে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবি করে আসছেন। তিনি নিজেকে সুপার দাবীকরে সহকারী জজ আদালত কুড়িগ্রাম-এ একটি মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নং- ৮২/২০২২। উক্ত মামলায় সুপার হিসেবে তার নিয়োগ বিজ্ঞ আদালতে ভূয়া প্রমানিত হয়। শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার বর্তমান সুপার হিসেবে  শাহনুর আলম প্রতিষ্ঠানের আইডি ও পাসওয়ার্ড সম্বলিত প্রশ্নপত্র সংগ্রহ করে  ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ন-২০২৪ গ্রহণ করেন। কিন্তু ভুয়া সুপার আমিনুল ইসলাম মিয়া পার্শ্ববর্তী হাফছাতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী সংগ্রহ করে এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠান রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (EΙΙΝ ΝΟ: 122182) প্রশ্নপত্র সংগ্রহ করে সম্পুর্ণ অবৈধভাবে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ন-২০২৪ গ্রহণ করেন। 



পরীক্ষা কক্ষে উপস্থিত হাফছাতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, আমরা এই মাদ্রাসার ছাত্র নই। পরীক্ষা দেখানোর জন্য পাশের হাফেজিয়া মাদ্রাসা থেকে আমাদের ডেকে আনা হয়েছে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, এখানে দু গ্রুপে পরীক্ষা হচ্ছে দু গ্রুপের প্রশ্নপত্রের বিদ্যালয়ের ইন নাম্বার ভিন্ন।

রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাউর রহমান শেখ জানান, বিষয়টি জানার পর আমি মাধ্যমিক স্যারকে জানিয়েছি, পরবর্তীতে স্যারের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


এ ব্যাপারে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবীকারী আমিনুল ইসলাম মিয়ার ফোনে কথা হলেও তিনি সদুত্তর দিতে না পেরে ফোনটি কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেয়া হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, এ ব্যাপারে জেনে প্রজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর