কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

ফুলবাড়ীতে কম্বল বিতরণ করলেন শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু


কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারী) বিকালে এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন। মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বিএডিসি'র উপ- সহকারী পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক সাবেক রংপুর বিভাগীয় স্বাস্থ পরিচালক আলহাজ্ব ডা: শাহাদাত হোসেন, রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি নাজু, কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি আশরাফ আলী, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক প্রথম যুগ্ন সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, প্রায়াত এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি'র বড় ছেলে ডা: বাধন হাসান, সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা গোলাম মর্তুজা বকুল বক্তব্য রাখেন। এসময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক গণ, উপজেলা যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। 



আরও খবর