কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামের রাজিবপুরে মহান বিজয় দিবস পালন

আজ১৬ই ডিসেম্বর ২০২২ইং শুক্রবার মহান বিজয় দিবস । কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে । লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় এ দিনটি উৎসাহ , উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। 


আনুষ্ঠানিক ভাবে সকল প্রস্তুতি শেষে সকাল ১১ ঘটিকায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার, হুমায়ুন কবির ছক্কু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চর রাজিবপুর উপজেলা শাখা, চর রাজিবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, বেলাল সরকার, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, রাজিবপুর, রফিকুর ইসলাম, কৃষি কর্মকর্তা ও আব্দুর রউফ মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ ।

Tag
আরও খবর