কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

চিলমারীতে ভেসে আসছে ভারতীয় হরেক রকম কাঠসহ বিষাক্ত সাপ, আতঙ্কে ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা।

চিলমারীঃ ভেসে আসছে ভারতীয় হরেক রকম কাঠসহ বিষাক্ত সাপ, আতঙ্কে ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে সম্প্রতি  ভারত থেকে ভেসে আসছে বিভিন্ন ধরনের গাছ, গাছের ডাল ও কাঠসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। গতকাল থেকে ব্রহ্মপুত্র নদে ভাসমান এসব কাঠ ধরতে, নদের তীরের অনেক নৌকাসহ শতশত মানুষ নেমে এ সব সংগ্রহ করতে। এবং এই সব কাঠের সঙ্গে ভেসে আসছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপও। এই নিয়ে অনেক আতঙ্কে দিন কাটাচ্ছেন, ব্রহ্মপুত্র নদের তীরের মানুষেরা। সরে জমিনে গিয়ে জানাযায়, কয়েক দিনের ভারীবৃষ্টির কারণে, ভারতের পাহাড় ঢলে স্রোতের সাথে নদী দিয়ে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা এবং সেই সাথে ভেসে আসতে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার ঘাটে, এসব গাছও খড়ি সংগ্রহের সময় কয়েকটি বিষাক্ত সাপ দেখা গেছে বলে জানা যায়। এ সময় স্থানীয় মিলন মিয়া, রিপন মিয়া, কৃষ্ণ চন্দ্র ও দেবেন্দ্রনাথ বলেন, “নদীত গাচ, কাট ও খড়ি ধরবের গেচলুং মেলা গাচ, গাচের ঠেল ও খড়ি ধরচং। বর গাচ ধরবের যায়া দেকং অচেনা সাপ সুতি আচে, তকন হামরা  গুলে গাচ চারি নাও ঘুরি নিয়ে বারি আসচি বাহে। অনেকে আবার কাঠ ধরার লোভে জীবনের ঝুঁকি নিয়েই নদীতে নামছে। এসব কাঠ বিক্রি করে টাকা আয় করবে বলে, তারা এ সব কাজ করছে বলে জানান অনেকে। অনেকে আবার বলছেন দিনে ভালো আছি, রাত্রে যদি আবার সাপের উবদ্র বেড়ে যায়।  তখন তো অনেক সমস্যা হবে, কেননা আমাদের বাড়িতে অনেক বয়স্ক মানুষ ও অনেক শিশু বাচ্চা আছে। এদিকে ব্রহ্মপুত্র নদের তীরে গেলে দেখা যায়, শতশত মানুষ গাছ, ডাল ও খড়ি ধরে রেখেছে, দেখে মনে হয় কোন মেলা বসেছে নদের তীরে।

আরও খবর