কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

চিলমারীতে "নবাগত জেলা প্রশাসক" এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

চিলমারীঃ "নবাগত জেলা প্রশাসক" এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে "নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ" এর সাথে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, জেলার সকল সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়, সকলকে ধৈর্য ধরে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং দেশের উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, বাল্য বিবাহ, মাদক, অন-লাইন জুয়াসহ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা  আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ এম, আর সাঈদ, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, খেলাফত মজলিস উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা ইয়ার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ বদরুজ্জামান, দৈনিক ইত্তেফাক পত্রিকার চিলমারী প্রতিনিধ নজরুল ইসলাম সাবু, দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ূন কবির, দৈনিক ভোরের ডাক পত্রিকার চিলমারী প্রতিনিধি মনিরুল আলম লিটু, দৈনিক মানবজমিন পত্রিকার চিলমারী প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক আবু ওবায়দুল হক খাজা, দৈনিক ডেসটিনি  পত্রিকার চিলমারী প্রতিনিধি হাবিবুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুর রহমান পারভেজ, ছাত্র প্রতিনিধি সাব্বির আহমেদসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনায় বক্তরা সবাই চিলমারীর নানান সমস্যা ও বিভিন্ন ধরনের সম্ভাবনা কথা তুলে ধরেন।

আরও খবর