নাগেশ্বরী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি ডা. গোলাম আযম, ইসলামী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান, নাগেশ্বরী থানা সভাপতি নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইউসুফসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ নাগেশ্বরীতে গত ২৪ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি ঐতিহ্যগতভাবে নাগেশ্বরী উপজেলাকে কেন ‘দ্বিতীয় চরমোনাই’ হিসেবে আখ্যায়িত করা হয়—নবাগত ইউএনওর কাছে তার ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এছাড়া দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় নানা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগের সাথে শোনেন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো নীতিবাচক ও উন্নয়নমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মজীবনের সাফল্য এবং নাগেশ্বরী উপজেলার সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ ঘন্টা ৩ মিনিট আগে
১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে