কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

১০ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিএনপি’র মানববন্ধন



বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু বলেছেন, এই মিথ্যুক হাসিনা প্রত্যেকটি কাজেই মিথ্যা কথা বলে। অনেক আগের একটা নিউজ ভাইরাল হয়েছে, সেখানে ওয়াজেদ সাহেব বলেছিলেন শেখ হাসিনা এবং আমি দুজন এক টেবিলে বসে নিজ কানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। অথচ উনি বলেন জিয়াউর রহমান রাজাকার। 


শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের পুরাতন পোষ্টাফিস পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেছেন। 


এসময় তিনি আরো বলেন, জিয়াউর রহমান পয়দা না হলে দেশ স্বাধীন হতো না, জিয়াউর রহমান পয়দা না হলে এদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিনত হতো। 


তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সকল নেতাকমর্ীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন করে জেলা বিএনপি। 


মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল বারী সরকার, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি’র সহসভাপতি জহুরুল আলম।


মানব বন্ধনে কুড়িগ্রামের কৃতি সন্তান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এর মুক্তি দাবি করেন জেলা বিএনপি’র নেতারা।



আরও খবর