কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ


চিকিৎসকের কাছে ব্যবস্থাপত্র পরিবর্তন করতে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক কর্তৃক দরজা বন্ধ করে ষাটোর্ধ এক রোগীর মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। 



ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালের দিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে।


এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে গিয়ে ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করা হয়। 



জানা গেছে, উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত শামছউদ্দিন মন্ডলের ছেলে মো: জাহাঙ্গীর আলম(৬০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৮মার্চ চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি হন। বৃহস্পতিবার বিকালে তিনি ব্যবস্থাপত্র হাতে নিয়ে মেডিকেল অফিসার ডা: মাহমুদুল হাসানের কাছে গেলে চিকিৎসকের সাথে বসে থাকা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি,ডাক্তার ও রোগীর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে চিকিৎসক তার কক্ষের দরজা বন্ধ করে রোগীকে মারধর করতে থাকলে রোগীর মাথা ফেটে যায় বলে অভিযোগ উঠেছে। 



ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়। ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চিকিৎসককে মুক্ত করা হয়।



আহত রোগী জাহাঙ্গীর আলম বলেন,গত ৩দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে ডায়ারিয়া আরোগ্য না হওয়ায় চিকিৎসা পরিবর্তনের জন্য ব্যবস্থাপত্র হাতে নিয়ে ডা:মাহমুদুল হাসানের রুমে যাই। সেখানে প্রবেশ করা মাত্র একটি ফার্মাসিউটিক্যালসের কর্মরত প্রতিনিধি আরিফ আমার হাত থেকে ব্যবস্থাপত্রটি কেড়ে নেয়।



তিনি কেন ব্যবস্থাপত্র কেড়ে নিলেন এমন কথা জানতে চাইলে ডা:হাসান ও আরিফ রুমের দরজা বন্ধ করে কিল-ঘুষি মারে এবং দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেয় আমার।



মেডিকেল অফিসার ডা.মাহমুদুল হাসান জানান,রোগী আমার রুমে আসলে কোন একটি বিষয় নিয়ে আমার সাথে তার বাকবিতন্ডা বাধে। এসময় বাহির থেকে রোগীর অভিভাবক ক্ষিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে।



উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বলেন, আমি জরুরী মিটিংয়ে ছিলাম। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 



চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহীন বলেন, হাসপাতালে বিবদমান  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরবর্তীতে বসে ব্যবস্থা নেয়া হবে।



এবিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, ডাক্তার ও রোগীর মাঝে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য আলোচনা হচ্ছে। এছাড়াও আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছি। যদি আমাদের চিকিৎসকের অপরাধ থেকে থাকে তাহলে ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 



আরও খবর