কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ ও প্রামাণ্য চিত্র

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর পাটগ্রাম কর্তৃক ২য় দিনের কর্মসূচি পালিত হয়। দিনের শুরুতে মৎস্যচাষী, মৎস্যজীবী, জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা - কর্মচারীগন সহ সর্বস্তরের জনগনকে নিয়ে বর্নাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ করা হয় । পরে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, দুইশতাধিক মৎস্যচাষী, মৎস্যজীবী, সাংবাদিক ও সুধীজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে তিন জন সফল মৎস্যচাষীকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তাগন দেশের মাছ উৎপাদনে সাফল্যের জন্য মৎস্য অধিদপ্তরের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং  নিরাপদ মাছ উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন । সেইসাথে  মৎস্য সেক্টরের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

আরও খবর