গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

লালমনিরহাটে জাতীয় পার্টির সম্মেলন কাভার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিনিয়র সাংবাদিক ইউনুস আলী। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেলে হাতিবান্ধায় নিজ বাড়িতে ফেরার পথে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী পল্লি বিদ্যুৎ অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী সময়ের কণ্ঠস্বর লালমনির হাট প্রতিনিধি ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধিও ছিলেন। 

জানা গেছে, জাতীয় পার্টির সম্মেলন কাভার করে শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে হাতিবান্ধা নিজ বাড়িতে ফেরার পথে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী পল্লি বিদ্যুৎ অফিসের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর