উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

কালকিনিতে ছাত্রলীগ নেতার স্ত্রীকে হত‌্যার অ‌ভি‌যোগে লাশ নিয়ে মানববন্ধন করেন স্বজনরা।

কালকিনিতে ছাত্রলীগ নেতার স্ত্রীকে হত‌্যার অ‌ভি‌যোগে লাশ নিয়ে মানববন্ধন করেন স্বজনরা।

মোঃমানিক তালুকদার -

কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি। 

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহরের জেরে উপজেলা ছাত্রলীগ নেতার স্ত্রী তনিমা চৌধুরী চৈতিকে (২২) হত্যার অ‌ভি‌যোগ উঠে‌ছে। এই  ঘটনার বিচার দাবী ক‌রে বুধবার দুপু‌রে ডাসার উপজেলার পাথু‌রিয়ারপাড় এলাকায় মানববন্ধন ক‌রে‌ছে নিহ‌তের স্বজনরা। 

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর এলাকার দক্ষিণ রাজদী ছাত্রলীগ নেতার বাড়িতে গলায়  রশি পেঁচানো অবস্থায় তনিমা চৌধুরী চৈতিকে উদ্ধার করে পুলিশ। 

নিহত তনিমা চৌধুরী চৈতি  কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ফকিরের স্ত্রী ও ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া কাজী বাঁকাই এলাকার সেলিম চৌধুরীর মেয়ে।

নিহতের স্বজনরা জানান, কালকিনি ছাত্রলীগের সাধারন সম্পাদক  শাহিনের সাথে বি‌য়ের পর থে‌কেই যৌতুক আর পরকীয়ার জে‌রে ঝড়গা বিবাদ হ‌তো। এরই জে‌রে শাহী‌নের সা‌থে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। পরে শাহিন তার মতো করে চলে যায়। এদিকে তার স্ত্রী ঘরে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ পরেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্হানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধুর বাবা সেলিম চৌধুরী জানান, আমার মেয়েকে তারা শুধু শুধু মারধর করতো। মনে হয় তাদের অত্যাচারের  কারণে আমার মেয়ে মারা গেছে। আমি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই, সঠিক  তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল ইসলাম জানান, নিহতের  মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শে‌ষে তার পিতার প‌রিবার তা‌দের বা‌ড়ি নি‌য়ে যায়। এখ‌নো তা‌দের প‌রিবার থে‌কে মামলা দেয়‌নি। দি‌লে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

Tag
আরও খবর