কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইউপি সদস্যকে হত্যার হুমকি: গ্রেফতার ১

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 24-09-2023 02:34:09 pm

মাদারীপুর শিবচরে বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আবু নাসির (লাল্টু) কে প্রাননাশের হুমকির অভিযোগ এসেছে।এর ই প্রেক্ষিতে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনা সুত্রে জানা যায়, বহেরাতলা উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবু নাসির লাল্টু গতো দুই মাস পুর্বে শিবচর থানায় একটি সাধারণ ডাইরি করেন। এরপর ঘটনা তদন্ত করে পুলিশ। তদন্তে দেখা যায় তাকে বার বার প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছিলেন তারই গ্রামের বারেক মাদবর (৫০) ও তার পুত্র। আবু নাসির লাল্টু  বলেন আমি থানায় অভিযোগ করলে অভিযোগ তদন্ত করেন সাব ইন্সপেক্টর পরিমল বিশ্বাস। 


তিনি অভিযোগের সত্যতা পেয়েই মামলা প্রসিকিউশন করেন এবং একজনকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীর নাম হলো বারেক মাদবর। অপর দিকে আসামী পক্ষের সাথে কথা বলতে চাইলে তারা কেউ মিডিয়ার সামনে কথা বলতে রাজি হন নি। এই মামলার আয়ু সাব ইন্সপেক্টর পরিমল বিশ্বাস এর সাথে কথা বললে তিনি জানান আসামি একজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর