শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 15-05-2025 02:42:55 pm

আজ বৃহস্পতিবার (১৫ই মে) মাদারীপুর জেলায় শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)" কর্তৃক অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জনাব আব্বাস হাওলাদার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ এর সচিব মো: জহিরুল ইসলাম চৌধুরী। কর্মশালার শুরুতেই পরিচয় পর্ব এবং ইউনিয়ন কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবচর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার, হাসান আল মামুন। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ অভিবাসন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)" প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুনরেকত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো: বিল্লাল হোসেন। সভাপতির বক্তব্যে জনাব আব্বাস হাওলাদার বলেন ব্র‍্যাক একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে এবং মানবতার সেবায় অগ্রনি ভূমিকা পালন করে থাকে। আজকে ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানলাম তারা দেশের অভিবাসন খাত নিয়ে একটি সুন্দর উদ্যোগ গ্রহন করেছে যা প্রশংসার দাবি রাখে। তিনি ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কে ধন্যবাদ জানান এবং এই প্রোগ্রাম কে যাবতীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরও খবর