কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ

নদীর পাড়ে অপেক্ষারত স্বজনেরা। © ফাইল ছবি


নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ডুবে রাজিব ভূইয়া (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।


বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামে এ ঘটনা ঘটে।


নিখোঁজ রাজিব ভুঁইয়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী ও জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূইয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩ টার দিকে মধুমতি নদীতে সাথে গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে এসে নদী সাঁতরে ওইপারে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়।


জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।


ঘটনাস্থল পরিদর্শন ও বিয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন ভূঁইয়া। 


নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালায় তবে নিখোঁজ স্কুলছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান না পাওয়া যাবে আমাদের উদ্ধার অভিযান চালমান থাকবে।

আরও খবর





লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৯৬ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে